সরকারি ছুটির সময় ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ১২টা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সরকারি ছুটির সময় ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ১২টা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২০ ১২:১৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

সরকারি ছুটির সময় ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ১২টা

৬২

অনলাইন নিউজঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময়ে ব্যাংকের সব শাখা খোলা থাকবে। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ব্যাংকার ও অন্যান্য কর্মীদের অবশ্য অফিস করতে হবে দুপুর দেড়টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার (২৩ মার্চ) এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে। নতুন সময়সূচী কার্যকর হবে রোববার থেকে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। কর্মীদের অফিস করতে হয় ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের বলেন, ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে সাধারণ ছুটিকালীন সময়ে সীমিত সময়ে লেনদেন চলবে।

সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং পরের দু’দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, ব্যাংকের ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। সেই অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সীমিত সময়ে লেনদনে চালু রাখার এ সিদ্ধান্ত নেয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগেও বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তা-কর্মচারীদের দুই ভাগে বিভক্ত হয়ে অফিস করতে বলা হয়েছে। সোমবার আরেক সার্কুলারের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে বলা হয়েছে। করোনাভাইরাসের প্রার্দুভাব এবং কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, জনসমাগমের কারণে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় ব্যাংকের পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটির সভায় ব্যাংকের পরিচালকদের সশরীরে উপস্থিতি ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষাপটে এখন থেকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সব সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথা ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠানের পরামর্শ দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী প্রত্যেক পরিচালক যথানিয়মে সম্মানী পাবেন। তবে সভার ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।

অন্য আরেকটি সার্কুলারে ব্যাংকগুলোর প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে বলা হয়েছে। ১০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে চলমান সব প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করে কর্মীদের কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দিতে হবে।

দৈনিক বরিশাল ২৪

সরকারি ছুটির সময় ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ১২টা

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০ ১২:১৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত