সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলে ডেকে এনে শিশুদের ভর্তি পরীক্ষা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলে ডেকে এনে শিশুদের ভর্তি পরীক্ষা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০২০ ৩:১৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলে ডেকে এনে শিশুদের ভর্তি পরীক্ষা

৫৯

অনলাইন নিউজ: করোনাভাইরাসের বিধিনিষেধের তোয়াক্কা না করে রাজধানীর মালিবাগের স্কুল সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে শিশুদের স্কুলে ডেকে এনে ভর্তি পরীক্ষা নিয়েছে। শনিবার সকাল থেকে চলে প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই ভর্তি প্রক্রিয়া।

অনলাইনে ভর্তি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের এমন কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। কিন্তু সন্তানের ভর্তির প্রয়োজনে তারা প্রতিবাদ করতে পারেননি বলে জানিয়েছেন।

জানা গেছে, অবৈধ এই কাজে প্রতিষ্ঠানের গেটে কড়া পাহারা বসানো হয়েছিল। পরীক্ষার সময় হয়ে এলে একে একে আসতে থাকেন অভিভাবকরা। এরপর সন্তানকে ভেতরে পাঠিয়ে গেটের বাইরে তারা অবস্থান করেন। এ সময় কয়েকজন অভিভাবক জানান, অনলাইনে পরীক্ষা নেয়ার সুযোগ ছিল। কিন্তু তাদের স্কুলে আসতে বলে স্কুল কর্তৃপক্ষ।

নামপ্রকাশ না করে এক অভিভাবক বলেন, তিনি তার বাচ্চাকে নার্সারিতে ভর্তি করার জন্য নিয়ে এসেছেন। অনলাইনে আবেদন করেছেন। আরও দু’একটি প্রতিষ্ঠানে তিনি আবেদন করেছেন। ওইসব প্রতিষ্ঠান পরীক্ষা তো নেয়নি, বরং অনলাইনে টাকা জমা নেয়ার ব্যবস্থা করেছে। আরেকজন অভিভাবক বলেন, স্কুল কর্তৃপক্ষ চাইলে তারা উপেক্ষা করতে পারেন না। কেননা, ভর্তির সময় পার করা সম্ভব নয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কেবল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ও ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিন্তু শিশুদের স্কুলে ডেকে এনে ইংলিশ মিডিয়াম শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা নিয়েছে।

অবশ্য এই ভর্তি পরীক্ষা আয়োজন করায় দুঃখপ্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী। তিনি বলেন, সংশ্লিষ্ট শাখা প্রধান এই আয়োজন করেছেন। তিনি আমাদের জানাননি। এখন দুঃখপ্রকাশ ছাড়া আর বিকল্প দেখছি না। কেননা, গুলি তো ছোড়া হয়ে গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক যুগান্তরকে বলেন, ‘সরকারের নির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলবে না। কিন্তু যে অভিযোগ এসেছে তাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক নেয়া হবে ব্যবস্থা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

দৈনিক বরিশাল ২৪

সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলে ডেকে এনে শিশুদের ভর্তি পরীক্ষা

বুধবার, জুলাই ১, ২০২০ ৩:১৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্