সরকারী বাসভবনে ঢুকে ইউএনও কে কুপিয়ে জখম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সরকারী বাসভবনে ঢুকে ইউএনও কে কুপিয়ে জখম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৩, ২০২০ ৮:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

সরকারী বাসভবনে ঢুকে ইউএনও কে কুপিয়ে জখম

৫১
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে (৩৫) রাতে ঘরে ঢুকে যে ব্যক্তি কুপিয়েছে তার মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন তার বাবা ওমর আলী, যিনি নিজেও ঘটনার শিকার।
আহত ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুর একটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে।
ইউএনওর বাবা ওমর আলী রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রাতের বর্ণনা দিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বুধবার রাত দুইটার দিকে আমার মেয়ের রুমে হঠাৎ করে চিৎকারের শব্দ শুনতে পাই।
আমি বিছানা থেকে উঠে আমার মেয়ের রুমের দিকে যেতেই কালো কাপড়ে মুখ-চোখ ঢাকা একজন সন্ত্রাসী আমাকেও কোপাতে থাকে। আমি আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে ভর্তি। ’
ওমর আলী বলেন, ‘আমাদের কারও সঙ্গে শক্রতা নেই। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে আমরা সেটাও জানি না। ’
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কোপানোর পর আজ বৃহস্পতিবার সকালে বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাবা ও মেয়েকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে ইউএনওকে রংপুর ডক্টর’স ক্লিনিকের আইসিউতে ভর্তি করানো হয়। আর বাবা ওমর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে ঘোড়াঘাট উপজেলায় এই ঘটনার কারণ জানতে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনসহ র‌্যাবের কর্মকর্তারা সিসিটিভির ফুটেজসহ আনুষঙ্গিক বিষয়ে যাচাই-বাছাই করছেন।
তবে কি কারণে ইউএন্ও’র উপর এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘ঘটনার কারণ জানার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে কি কারণে ইউএনও ও তার বাবাকে সন্ত্রাসীরা হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ’
দৈনিক বরিশাল ২৪

সরকারী বাসভবনে ঢুকে ইউএনও কে কুপিয়ে জখম

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০ ৮:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড