সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা

৯৩

অনলাইন নিউজ: এক বছর আগে এই দিনে বাংলাদেশের ক্রিকেটে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছিল। জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার বিষয়টি চেপে যাওয়ায় দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য।

আজ থেকে তিনি মুক্ত। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুশি। ১৫ নভেম্বর টি২০ টুর্নামেন্ট দিয়েই  ক্রিকেটে ফিরবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে।

এখন সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় মুশফিক-মোস্তাফিজরা এখন ব্যাকুল।

সাকিবকে সামনে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার প্রিয় সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিবের সঙ্গে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার স্মৃতি রোমন্থন করলেন মুশফিক।

শুধু মুশফিকই নয়; সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বসিত মোস্তাফিজ, লিটন, সাইফউদ্দিনরাও।

যার যার ফেসবুক টাইমলাইনে সাকিবকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সতীর্থরা।

টাইগার ওপেনার লিটন দাস লিখেছেন, ‘স্বাগত কিংবদন্তি!’ সাকিবের সঙ্গে খেলার একটি মুহূর্তের ছবি পোস্ট করে ভালোবাসার চিহ্ন যুক্ত করে কাটার মাস্টার লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’

উইকেটকিপার নুরুল হাসান লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাই আপনাকে আবারও স্বাগত। বাঘের মতো গর্জন ছুড়বেন, সেটি শুনতে আর তর সইছে না!’

সবচেয়ে বেশি আবেগতাড়িত পোস্ট দিয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

সাকিবের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ২৩ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন– এটি আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই উনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার, ইচ্ছা আছে– উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠে দর্শক দেখার অপেক্ষায় রইলাম।

সবাই সাকিবকে নিয়ে অনেক কিছুই লিখলেও নিজের ফেরা নিয়ে তেমন কিছুই লেখেননি সাকিব।  সামাজিক যোগাযোগমাধ্যমে এডিট করা নিজের জ্বলজ্বলে চোখের ছবি পোস্ট করে লিখেছেন—‘টাইগার, টাইগার…।’সূত্র: যুগান্তর।

দৈনিক বরিশাল ২৪

সাকিবের ফেরা নিয়ে ফেসবুকে যা লিখলেন মোস্তাফিজ-লিটনরা

বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ