সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১০, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয়

৩৩

অনলাইন নিউজঃসালাউদ্দিন সাকিলের আগুন ঝরা বোলিংয়ের দিনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।  ৩.৩ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

সাকিলের ক্যারিয়ার সেরা এই বোলিংয়ে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে পারটেক্সকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সালাউদ্দিন।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে সালাউদ্দিনের বোলিংয়ের সামনে ১০৪ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। দলের পক্ষ শুধু আব্বাস মুসা ২০ রান করেন। বাকিরা কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি। সাতজনই আউট হয়েছেন ১০-এর নিচে। ১৯ করে করেছেন দুজন।

এই মামুলি টার্গেট তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় পেয়েছে। ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।  দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৭ রান করেন ইলিয়াস সানি। ২৩ বলে ২২ রান করেন নাসির হোসেন।

ছয় ম্যাচে নিজেদের তৃতীয় জয় পেল শেখ জামাল। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। অন্যদিকে এখনো জয়ের দেখা না পাওয়া পারটেক্স আছে টেবিলের তলানিতে।

সংক্ষিপ্ত স্কোর

পারটেক্স : ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯*; নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১)।

শেখ জামাল : ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭*, তানভীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)।

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী

সূত্রঃযুগান্তর

দৈনিক বরিশাল ২৪

সাকিলের আগুন ঝরা বোলিংয়ে শেখ জামালের বিশাল জয়

বৃহস্পতিবার, জুন ১০, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া