সারাবছর চাষযোগ্য পেঁয়াজ 'বারি-৫', ফলনও তিনগুণ বেশি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সারাবছর চাষযোগ্য পেঁয়াজ 'বারি-৫', ফলনও তিনগুণ বেশি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০১, ২০১৯ ৮:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

সারাবছর চাষযোগ্য পেঁয়াজ ‘বারি-৫’, ফলনও তিনগুণ বেশি

৫৭

অনলাইন নিউজঃ উচ্চফলনশীল জাতের পেঁয়াজ উৎপাদন করে দেশের অর্থনীতির জন্য সুখবর নিয়ে এসেছে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র। এ পেঁয়াজ প্রচলিত জাতের চেয়ে তিনগুণ ফলনশীল। স্থানীয় জাতের চেয়ে এ পেঁয়াজ ১৫ থেকে ২০ দিন আগে কৃষকের ঘরে ওঠে। ফলে এই পেঁয়াজ এবং এর বীজ চাষে কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সারাবছর চাষযোগ্য এ জাতের পেঁয়াজ উৎপাদন সারাদেশে ছড়িয়ে দিতে পারলে অল্প সময়ের মধ্যেই দেশের ঘাটতি পূরণ করে রপ্তানিও সম্ভব হবে বলে মনে করছেন এ জাতটির উদ্ভাবক।

জানা গেছে, তিন-চার বছর আগে এই গবেষণা কেন্দ্র উচ্চফলনশীল বারি-৪ ও ৫ জাতের পেঁয়াজ উদ্ভাবন করে। এর মধ্যে বারি-৫ জাতটি সারাবছর চাষযোগ্য। পরবর্তী দুই বছর পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে কৃষকের মধ্যে এ দুটি জাতের বাল্ব (চারা) সরবরাহ করা হয়। কৃষক এ চারা লাগিয়ে প্রচলিত জাতের চেয়ে তিনগুণেরও বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন। অধিক উৎপাদনের ফলে লাভজনক হওয়ায় এই কেন্দ্রের সহায়তা ও পরামর্শে গত মৌসুমে কৃষক এই জাতের পেঁয়াজ এবং এর বীজ ব্যাপকভাবে উৎপাদন করেছেন।

এ জাতের উদ্ভাবক ও মাগুরা মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বারি-৪ ও ৫ চাষে সাধারণ জাতের পেঁয়াজের চেয়ে তিনগুণ বেশি উৎপাদন হয়। সাধারণ জাতের পেঁয়াজ প্রতি হেক্টরে হয় ৭-৮ টন। বারি ৪ ও ৫ উৎপাদন হয় ২৫ থেকে ২৭ টন। এ পেঁয়াজের মান দেশি পেঁয়াজের মতোই, রোগবালাই হয় না। স্বাদ দেশি পেঁয়াজের মতো হওয়ায় কৃষক ভালো দামও পান।

‘বারি-৫’ জাতের পেঁয়াজ চাষ করা যায় সারাবছর- সমকাল

মাগুরা সদরের নালিয়ারডাঙ্গি গ্রামের কৃষক আক্কাস খান বলেন, গত মৌসুমে তিনি ৫০ শতক জমিতে বারি-৪ জাতের পেঁয়াজ লাগিয়ে বাম্পার ফলন পেয়েছেন। তা ছাড়া সাধারণ পেঁয়াজের চেয়ে ১৫ থেকে ২০ দিন আগে ওঠায় কৃষক ভালো দামও পেয়েছেন। এ বছর তিনি তিন একর জমিতে এ পেঁয়াজ চাষ করছেন। একই ধরনের মন্তব্য করেন সদরের রামনগরের মোকছেদ মণ্ডল ও বকুল গাজীসহ একাধিক কৃষক।

সদরের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক চান্দ আলী জানান, তিনি মসলা গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এক বিঘা জমিতে বারি-৪ জাতের পেঁয়াজ বীজ চাষ করেছিলেন। ইতোমধ্যে লক্ষাধিক টাকার বীজ বিক্রি করেছেন। নিজের প্রয়োজন মিটিয়ে আরও লক্ষাধিক টাকার বীজ বিক্রি হবে বলে তিনি আশা করছেন।

স্থানীয় কৃষি কর্মকর্তা নিকুঞ্জ মণ্ডল বলেন, এতদিন কৃষকরা স্থানীয় জাতের পেঁয়াজ চাষ করতেন। তবে এবার কৃষি বিভাগের পরামর্শে তারা তিনগুণ ফলনশীল বারি-৪ ও ৫ জাতের পেঁয়াজ চাষ করছেন। এ পেঁয়াজ চাষে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। গত মৌসুমে কৃষকরা এ দুটি জাতের পেঁয়াজ এবং এর বীজ উৎপাদন করে লাভবান হয়েছেন।

জেলা কৃষি বিভাগের উপপরিচালক জাহিদুল আমিন বলেন, গেল মৌসুমে এ জেলায় ছয় হাজার ৫৯০ হেক্টর জমিতে ৯৩ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। এ জেলায় বার্ষিক পেঁয়াজের চাহিদা ২০ হাজার টন।

দৈনিক বরিশাল ২৪

সারাবছর চাষযোগ্য পেঁয়াজ ‘বারি-৫’, ফলনও তিনগুণ বেশি

রবিবার, ডিসেম্বর ১, ২০১৯ ৮:০৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত