সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি, জুয়েলারি মালিকসহ গ্রেপ্তার ৩ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি, জুয়েলারি মালিকসহ গ্রেপ্তার ৩ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০১৯ ১২:৫১ পূর্বাহ্ণ
A- A A+ Print

সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি, জুয়েলারি মালিকসহ গ্রেপ্তার ৩

৫৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালে কাভার্ডভ্যান চাপায় নিহত ট্রাফিক পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার ভাড়া বাসায় চুরিতে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেই সাথে চোরাই স্বর্ণালঙ্কার ক্রয়ের অভিযোগে শহরের কাটপট্টি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিক্রিত স্বর্ণালঙ্কার, কয়েকটি মোবাইল ফোন এবং চুরিতে ব্যবহৃত বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আকরাম হাসানের নেতৃত্বে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন- বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকার বাসিন্দা চিহ্নিত চোর আনোয়ার এবং তার সহযোগী রিয়াদ। তবে স্বর্ণালঙ্কার ক্রয়ের অপরাধে শহরের কাটপট্টি রোডে ‘মা’ জুয়েলার্সের মালিক শ্যামল কুমারকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে কী না তা পুলিশ নিশ্চিত করেনি।

তবে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশের দাবি- সার্জেন্টের বাসায় চুরির ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। গ্রেপ্তার দুই চোরের স্বীকারোক্তি নিয়ে তাদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়- গত ১৯ জুলাই জুমার নামাজের সময় শহরের মুন্সি গ্যারেজ সংলগ্ন এলাকায় সার্জেন্ট কিবরিয়ার ভাড়া বাসায় চুরি হয়।

সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুর পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য বাসাটি তালাবদ্ধ করে রেখে তার গ্রামের বাড়িতে যান স্ত্রী সার্জেন্ট মৌসুমী আক্তারসহ স্বজনেরা। এ সুযোগে চোরচক্র তালা ভেঙে চুরি করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

রোববার বিকেলে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান বরিশালটাইমসকে জানান, শনিবার রাতে প্রথমে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তি নিয়ে শহরের কাটপট্টি এলাকা ‘মা জুয়েলার্স’ থেকে বিক্রিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই চোরের কাছ থেকে চুরি হওয়া বেশকিছু মোবাইলসহ চোরাই মালামাল, চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনে সার্জেন্টের বাসায় চুরিতে জড়িত এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন রয়েছে বলেও স্বীকার করেছে। এখন তাদের গ্রেপ্তারেও পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে বলে জানান ওসি।’

দৈনিক বরিশাল ২৪

সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি, জুয়েলারি মালিকসহ গ্রেপ্তার ৩

সোমবার, আগস্ট ৫, ২০১৯ ১২:৫১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা