সৌরশক্তিতে চলবে মোটরবাইক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সৌরশক্তিতে চলবে মোটরবাইক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ৬:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

সৌরশক্তিতে চলবে মোটরবাইক

৫৩

অনলাইন নিউজ: এক অত্যাশ্চর্য মোটরবাইক তৈরি করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন এক শিক্ষক। ভারতের পশ্চিমবঙ্গের হাঁসখালি থানার বগুলা কলেজপাড়ার যুবক শুভময় বিশ্বাস (৩০)। পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক। শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিলেও মনের কোণে ইচ্ছা ছিল নিজে কিছু একটা করবেন সেই সুপ্ত বাসনারই বাস্তবিক প্রকাশ ঘটিয়েছেন শুভময়।

টানা প্রায় ২০ দিন রাতে দু’তিন ঘন্টা সময় ব্যয় করেছেন নিজের ইচ্ছা বাস্তবায়িত করার জন্য। তার বানানো এই মোটরবাইকটি চলবে পেট্রল ছাড়াই। এমনকী কোনো জ্বালানি খরচ নেই। ছুটবে ঘণ্টায় অন্তত ৬০ কিলোমিটার বেগে। সৌরশক্তির মাধ্যমেই ছুটবে এই বাইক।

শুভময় জানান, জ্বালানি খরচ বাঁচিয়ে নতুন কিছু করার চিন্তাভাবনা মাথায় ছিল। সেটাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে ব্যবহার করে এই মোটরবাইক বানিয়েছি। এই বাইকের নাম সানপাওয়ার বাইক। এতে কোনো জ্বালানি খরচ লাগবে না। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চালানো যাবে এই মোটরবাইক।

মাত্র ৩০ হাজার টাকা ব্যয় করে পুরনো একটি অকেজো মোটরবাইকের সঙ্গে সৌরশক্তির সংযোগ তৈরি করে মোটরবাইক তৈরি করেছেন তিনি। তার দাবি, দিনে ৫ থেকে ৬ ঘণ্টা সূর্যের সামনে রিচার্জ করলেই হবে। সেই চার্জেই চলবে বাইক।

সানপাওয়ার বাইক তৈরি করে সম্প্রতি শুভময় বিশ্বাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মেলায় সম্মানিত হয়েছেন। তার আশা, এই ধরনের মোটরবাইক গরীব পরিবারের ছেলেমেয়েদের ও সাধারণ মানুষের উপকারে লাগবে। তবে এখানেই থামবেন না তিনি। আরো নতুন কিছু উদ্ভাবন করার পথে এগোতে চান শুভময়।

দৈনিক বরিশাল ২৪

সৌরশক্তিতে চলবে মোটরবাইক

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ৬:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ