মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিনঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিনঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৩, ২০২১ ৮:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিনঃ বিএমপি কমিশনার

৬৭

মোঃ জিহাদ রানাঃ “দেশ ও জাতিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার নিয়তে স্বাস্থ্যবিধি মেনে অদৃশ্য শত্রুর মোকাবেলা করা প্রতিটি মানুষ এক একজন মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন” বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

০২ জুলাই শুক্রবার পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার কোতোয়ালি মডেল থানাধীন চকবাজারস্থ ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি, তবে এজন্য আমাদেরকে কাল কেয়ামতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আর আমরা যদি অন্যকে সুরক্ষিত রাখার নিয়তে নিয়মিতভাবে মাস্ক পরিধান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে নিশ্চয়ই এটি একটি পুণ্য হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, আমরা যদি নিয়মিতভাবে কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রাখতে পারব।

এসময় তিনি সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অতি জরুরী প্রয়োজন ব্যতীত জনগণকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ যেমন- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ওপেন হাউজ ডে সহ সকল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য যে, বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যগণ আজ বরিশাল মহানগরীর ৩৭০ টি মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

দৈনিক বরিশাল ২৪

মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিনঃ বিএমপি কমিশনার

শনিবার, জুলাই ৩, ২০২১ ৮:১৭ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ০৩, ২০২১ ৮:২২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড