হঠাৎ তছনছ পুলিশ দম্পতির সুখের সংসার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হঠাৎ তছনছ পুলিশ দম্পতির সুখের সংসার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

হঠাৎ তছনছ পুলিশ দম্পতির সুখের সংসার

৩৪

শামীম আহমেদ: ‘আমি কিছুই চাই না। আমি আমার স্বামীকে চাই। আমি আমার সুখের সংসার চাই। কি হবে আমার আর আমার শিশুসন্তানের।’

অঝোরে কেঁদে কেঁদে ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন কাভার্ড ভ্যান চাপায় নিহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলের স্ত্রী মৌসুমি মৌ।

হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় সত্যিই মৌয়ের সুখের সংসার তছনছ হয়ে গেছে। মঙ্গলবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিবরিয়ার মৃত্যু হয়। বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সার্জেন্ট ছিলেন কিবরিয়া।

এদিকে গোলাম কিবরিয়ার মৃত্যুতে নিজ বাড়িতে চলছে শোকের মাতম। পাশাপাশি তার বন্ধু ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা শোকবার্তা দিয়েছেন।

বাপ্পী নামে কিবরিয়ার এক বন্ধু ফেসবুকে লিখেছেন, বন্ধু, তোমার অকালে চলে যাওয়া কিছুতেই মানতে পারছি না। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া নামে পুলিশ মহলে পরিচিত থাকলেও মূলত বন্ধু-বান্ধবের কাছে মিকেল নামে পরিচিত ছিলেন তিনি। পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়ি হলেও শহরে থাকতেন কিবরিয়া। পুলিশের দায়িত্ব পালন শেষে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতেন। সবসময় শান্ত ও হাসিখুশি ছিলেন কিবরিয়া।

এর আগে সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় একটি কাভার্ডভ্যান কিবরিয়াকে চাপা দিয়ে চলে যায়। বরিশালের বাকেরগঞ্জগামী কাভার্ডভ্যানটিকে সিগন্যাল দিলে চালক তা অমান্য করে চালিয়ে যায়। এরপর সার্জেন্ট কিবরিয়া গাড়িটিকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে সেখানে থাকা ট্রাফিক বিভাগের কনস্টেবল মামুন বন্দর থানা পুলিশের সদস্য ও স্থানীয়দের সহায়তায় সার্জেন্ট কিবরিয়াকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে পাঠানো হয়।

নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ২০১৫ সালে যোগ দেন পুলিশে।

এদিকে কিবরিয়া পুলিশে যোগ দেয়ার পরও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। বরিশালে কোনো বন্ধু-বান্ধব গেলে আপ্যায়ন না করে ছাড়তেন না। এসব কারণে বন্ধু ও শিক্ষক মহলে বেশ জনপ্রিয় ছিলেন সার্জেন্ট গোলাম কিবরিয়া।

দৈনিক বরিশাল ২৪

হঠাৎ তছনছ পুলিশ দম্পতির সুখের সংসার

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও