বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে কী হবে? - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে কী হবে? - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে কী হবে?

৮৫

অনলাইন ‍নিউজ :   বৃষ্টি চোখ রাঙ্গাচ্ছে কাল রাত থেকেই। আজ সকাল থেকে ভারি বর্ষণ না হলেও রাজধানী ঢাকার আকাশ ঘন-কালো মেঘে ঢাকা। দুপুরে ঝড়ো বাতাসের সঙ্গে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এরপর থেকে আকাশে মেঘের ঘনঘটা। বজ্রপাত হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোন সময় আবারও বৃষ্টি আসতে পারে। কোথাও কোথাও ভারী মানে মুষলধারে না হলেও একটু আধটু বৃষ্টি হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকাল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৬১ ভাগ, ৫ টায় ৪৮ ভাগ, ৬টায় ৪২ ভাগ, ৭টায় ৩২ ভাগ, ৮টা ২৯ ভাগ। এরপর ৮ থেকে রাত ১২টা পর্যন্ত ২৯-১৫ ভাগ। অর্থ্যাৎ, সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরুর আগে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে। এরপর খুব একটা নেই। সুতরাং, খেলা যদি কোনোভাবে সময়মত শুরু করা যায়, তাহলে সেটা বন্ধ হওয়ার সম্ভাবনাও কম।

এখন খেলাপ্রেমি, বিশেষ করে ক্রিকেট অনুরাগিদের কপালে চিন্তার ভাঁজ, আজ বাংলাদেশ আর আফগানিস্তানের তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল হবে তো? আর যদি হয়ও, তাহলে বৃষ্টিতে কি খেলা সঠিক সময়ে শুরু করা যাবে?

এর পাশাপাশি আরও একটি প্রশ্ন অনেকের মনে, ‘বৃষ্টিতে যদি সত্যি খেলা নাই হয়, তাহলে কি হবে? ধরা যাক একটি বলও হলো না। কিংবা হয়েও বৃষ্টির পরে ম্যাচ পরিত্যক্ত হলে কি হবে? সে প্রশ্নের জবাব, আদৌ খেলা না হলে বা কোন কারনে আজকের ফাইনাল পরিত্যক্ত হলে দু’দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হবে।

অর্থাৎ বৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক কারণে আজকের (মঙ্গলবার) ফাইনাল না হলে আর রিজার্ভ ডে নেই। মানে আজ খেলা না হলে কাল বুধবার ফাইনাল হবার কোনই সম্ভাবনা নেই। বিসিবির নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্র এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও অন্যতম পরিচালক আকরাম খান জাগো নিউজকে আজ মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল নামার আগে জানালেন, ফাইনাল আদৌ না হলে কিংবা পরিত্যক্ত হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দু’দলকে।

এর কারণ ব্যাখ্যা করেননি আকরাম। তবে ধারনা করা হচ্ছে, রাউন্ড রবিন লিগের দুই পর্বে দু’দল একটি করে ম্যাচ জেতায় এমনটা ভাবা হচ্ছে বা করা হবে। কোন দল দু’বার জিতলে হয়ত সেই দলকে বিজয়ী ঘোষণা করা হতো; কিন্তু প্রথম পর্বে যেহেতু আফগানরা জিতেছে আর ফিরতি পর্বের বিজয়ী দল যেহেতু বাংলাদেশ, তাই দু’পক্ষের জয়-পরাজয় সমান। এ কারণেই বৃষ্টি ফাইনালের পথে বাঁধা হলে দু’দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আর ও পড়ুন …

দৈনিক বরিশাল ২৪

বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে কী হবে?

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ