রংপুরে ভূয়া ডাক্তারের সন্ধান, ১ লাখ টাকা অর্থদন্ড
আশিকুর রহমান, রংপুর: রংপুরে ভুয়া ডাক্তারের সন্ধান পেয়েছে প্রশাসন। এ কার্যক্রম প্রতিরোধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এর নেতৃত্বে র্যাব-১৩ এর সহযোগিতায় অনুমোদনহীন হাসপাতাল ও ভুয়া ডাক্তার এর কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় মহানগরীর সেবা হাসপাতালে অভিযান পরিচালনা করে একজন ভুয়া ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে জেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।












