বেনাপোলে ৪৭ বছরেও স্থাপিত হয়নি ‘বিএসটিআই’ অফিস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বেনাপোলে ৪৭ বছরেও স্থাপিত হয়নি ‘বিএসটিআই’ অফিস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০১৯ ৭:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

বেনাপোলে ৪৭ বছরেও স্থাপিত হয়নি ‘বিএসটিআই’ অফিস

৭৫

ফারুক হাসান,বেনাপোল: স্বাধীনতার সাতচল্লিশ বছর পেরিয়ে গেলেও বেনাপোল বন্দরে স্থাপিত হয়নি বিএসটিআই কিংবা বিএসআইআর এর শাখা অফিস। ফলে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি বাণিজ্য। আর্থিক
ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।যার ফলে এ বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছে আমদানি কারকরা।

আর রাজস্ব আহরনে লক্ষমাত্রা পূরণে বার বার ব্যর্থ হচ্ছে বেনাপোল কাস্টমস হাউস। একাধিক আমদানি কারকের সাথে কথা বলে জানাগেছে, খাদ্যদ্রব্যসহ অনেক পণ্যের পরীক্ষণের কোনো ব্যবস্থা নেই এ বন্দরে।
এতে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে শিল্পকারখানায় উৎপাদন প্রক্রিয়া। যার প্রভাব পড়ছে বাজারে ভোক্তার ওপর। তবে কিছু কিছু কেমিক্যাল বেনাপোল কাস্টমস হাউজের নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।

ব্যবসায়ীরা অভিযোগ করে জানান,খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্যের কাঁচামাল, কসমেটিকসসহ বেশ কিছু পণ্য বিএসটিআই, বিএসআইআর, বুয়েট,কুয়েট সহ বিভিন্ন প্রতিষ্টানের পরীক্ষাগার থেকে পণ্যের নমুনা পরীক্ষা করিয়ে আনতে হয়। পরীক্ষার রিপোর্ট আসতে কখনও কখনও মাসের অধিক সময়ও লেগে যায়।

এতে আমদানি কারকরা যেমন অর্থনৈতিক ক্ষতির শিকার হন তেমনি বন্দরে লম্বা সময় পণ্য চালান আটকে থাকায় পণ্যের গুণগত মানও নষ্ট হয়।দেশের সবচেয়ে বেশি রাজস্বদাতা এ বন্দরে পণ্য পরীক্ষণের
নিজস্ব ব্যবস্থার দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

তবে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, পরীক্ষাগার স্থাপনের বিষয়টি ইতিমধ্যে তারা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বন্দর সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দেশের স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশ আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে। এ পথে বছরে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে, যা থেকে সরকার প্রায় ৭ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ করে।

এ বন্দর দিয়ে সাড়ে তিন শতাধিক ধরনের পণ্য আমদানি হয়। যার মধ্যে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্যের কাঁচামাল,
কসমেটিকস ও শিল্প কারখানার কেমিক্যাল জাতীয় ৫৫টি পণ্য পরীক্ষণ সার্টিফিকেট ছাড়া খালাস করা হয় না।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বন্দরে বিএসটিআই ও বিএসআইআর- এর বেনাপোল বন্দরে শাখা না থাকায় আমদানিকৃত পণ্য নিয়ে
মারাত্মক সমস্যায় পড়তে হয়।এ সমস্যা সমাধান হওয়া জুরুরি।

একটি পণ্য চালান আমদানি করতে এলসিসহ ধাপে ধাপে বিভিন্ন খরচ আছে। যদি পরীক্ষণের নামে লম্বা সময় পণ্য চালানটি আটকে থাকে তবে সব খরচ ব্যবসায়ীর ঘাড়ের ওপর পড়ে। আর সময়মতো কাঁচামাল কারখানায় না পৌঁছালে ফ্যাক্টরীর উৎপাদন বন্ধ হয়ে যায়। এসব পণ্য পরীক্ষণে যে টাকা ব্যয় হয় তাতে মাঝে মধ্যে
দেখা যায় সরকারি ডিউটির চেয়ে পণ্যের পরীক্ষা করাতে বেশি টাকা চলে যাচ্ছে।

যার প্রভাব পড়ে সাধারণ ভোক্তাদের উপর ভারত-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের ল্যান্ডপোর্ট সাব কমিটির
চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, পরীক্ষা করাতে হয় এমন অনেক পণ্য ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়। কিন্তু সেখানে ৪ থেকে ৫ দিনের মধ্যে পণ্যের রিপোর্ট ই-মেইলের মাধ্যমে চলে আসে। কিন্তু
আমাদের দুর্ভাগ্য বেনাপোল বন্দরে এ সুবিধা নাই। চট্টগ্রাম বন্দরে ৫৫টি পণ্যের বাইরে যদি কোনো খাদ্যদ্রব্য আমদানি হয় তবে রফতানী কারক প্রতিষ্টান মানুষের খাবারের উপযোগী এমন সার্টিফিকেট দিলে ওই পণ্য পুনরায় আর পরীক্ষার প্রয়োজন হয় না।

চট্টগ্রামে যদি ব্যবসায়ীরা পণ্য খালাসের ক্ষেত্রে এমন সুবিধা পান তবে বেনাপোল বন্দরে সেই সুবিধার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের দিক-নির্দেশনার বিষয়ে আলোচনা করা যেতে পারে।

বেনাপোলের কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান, চট্টগ্রাম বন্দরে বিএসটিআই ও বিএসআইআরর শাখা আছে। সেখানে ব্যবসায়ীরা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বেনাপোল বন্দরে এ সুবিধা না থাকায় ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে আসছেন। এতে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় প্রভাব পড়ে বাজারে ভোক্তার ওপর।

বেনাপোল বন্দরে কাস্টম হাউজে স্বল্পপরিসরে বিএসটিআই-এর একটি শাখা চালু হয়েছে। তবে বিসিএসআইআরসহ অন্য প্রতিষ্ঠানগুলোর শাখাও যাতে দ্রুত স্থাপন হয় তা লিখিতভাবে জানানো হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বেনাপোলে ৪৭ বছরেও স্থাপিত হয়নি ‘বিএসটিআই’ অফিস

শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯ ৭:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত